কোভিড-১৯ আক্রান্ত কারাবন্দী যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব নামাজের পর কুমারগাঁওয়ে স্থানীয় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা লোকমান মির্জা ও জিল্লুর রহমান এর উদ্যোগে এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মুহিব মেম্বার ,রফিক তালুকদার, জাফর সরদার, মিজানুর রহমান, মিজান শায়েস্তা তালুকদার, হেলিম মিয়া ,আব্দুর রশিদ, সুমন আহমদ ,সাজ্জাদ মিয়া ,মোঃ পাতি নুর ,করিম জলাল, তিসার, শাহিন, শামিম, রিসান, নয়ন, তালহা, রিদয় দাশ সহ নেতৃবৃন্দ।
পরে দোয়া পরিচালনা করেন মওলানা শামসুর হারুনুর রশীদ ও মাওলানা হাবিবুর রহমান হাবিব।
সিলেটভিউ২৪ডটকম/সংবাদ-বিজ্ঞপ্তি/মাহি




