বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা শাখার নবগঠিত কার্যকরী কমিটির  পরিচিতি সভা (২২ জুলাই) শুক্রবার বিকাল ৫টায় নগরীর বন্দরবাজারস্হ ব্রম্মমন্দিরে অনুষ্ঠিত হয়। 

কোতোয়ালি থানা কমিটির সভাপতি এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত বিভুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ  সম্পাদক রকি দেব এর পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উওম ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক  রজত কান্তি গুপ্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক চন্দন দাস।


সভায় উপস্থিত ছিলেন সৌমিএ চৌধুরী শ্যাম, সঞ্জয় চক্রবর্তী, সঞ্জয় নন্দী, বিপুল দাস, অভিজিৎ দে, যীশু কৃঞ্চ দেব জনি, জোনাক চৌধুরী, বিপ্লব কর্মকার, সুশান্ত দাস, এড. জয়শ্রী দাস জয়া, সুধাংশু মালাকার, সৃজন দাস প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ