সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ জুলাই) বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
মৎস্য কর্মকর্তা জানান, ২৩-২৯ জুলাই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মাইক যোগে প্রচারণা, পোনা মাছ নিধনকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, মৎস্য চাষীদের বিশেষ পরামর্শ প্রদান, জনবহুল স্থানে মৎস্য সম্পর্কে প্রচারণা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিরতণ, উপজেলা পর্যায়ে মৎস্য সপ্তাহ মূল্যায়ন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা হ্যাচারী কর্মকর্তা মোজাম্মেল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি আবু সঈদ, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম অমিত, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান ও সাংবাদিক বায়েজিদ অপি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/১৬




