সুনামগঞ্জে শান্তিগঞ্জে কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় বন্যা পরবর্তী পূনর্বাসনের জন্য ৮ টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ১শত ৪৪ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় পাগলা বাজার সংলগ্ন আরাফাত অটোরাইস মিল চত্বরে উক্ত ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শিমুলবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেব্জ্যোতি মজুমদার রতন,শিমুবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন।

এ সময় উপস্থিত ছিলেন শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হায়দার, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী ফখরু মিয়া,পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মধু,সিলেট মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুল হক জিলু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন,উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুল মালিক মানিক,জয়কলস ইউপি সদস্য আওয়ামীগ নেতা দিলন আহমদ,
উপজেলা যুবলীগ নেতা রুকনুনজ্জামান,আজাদ হোসেন,কেশব দে,মোহাম্মদ আলী নিশা,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল আলম টিপু, আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক নজরুল ইসলাম,যুবলীগ নেতা নেছার আলম,পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সৈয়দ নুর, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন,সুমন দেব,ইয়াহিয়া,মুনাই মিয়া, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/১৭