সিলেট গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের উদ্দ্যোগে আয়োজিত সভায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্ব ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাইমিনুল ইসলামের পরিচালনায় সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এবং প্রচার প্রচারনায় সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি শাফি চৌধুরী এলিম বলেন, এবারের বন্যায় আমাদের অনেক মৎস্য খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে । তাদের সহযোগিতায় আমাদের চেষ্টা করা উচিত যেন তারা দ্রুত উৎপাদন কাজে ফিরে আসতে পারেন । তিনি ব্যক্তিগত ভাবে মাছের পোনা বিতরণ এবং উপজেলা প্রশাসন থেকে দেয়ার প্রচেষ্টা চালাবেন বলে জানান।
এসময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, খামার ব্যবস্থাপক তানবীর আহসান, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, হারিছ আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক জাহিদ উদ্দিন সহ বিভিন্ন গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/২১




