সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা।

শনিবার (২৩ জুলাই) বিকালে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সম্পন্ন হয়।


এসময় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে সাংবাদিকতা ও ক্যাম্পাস সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কোষাধ্যক্ষ মেসবাহ উদ্দিন আহম্মদ, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয় ও সদস্য মোহাম্মদ মহসিন ও রেজাউল হক ডালিম।

এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাব, আদনান হৃদয় ও প্রেসক্লাবের অন্য সদস্যরা।

মতবিনিময়কালে শাবি প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। শাবি প্রেসক্লাবের সদস্যরা পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শাবি প্রেসক্লাবের সাথে অতীতে যে সম্পর্ক ছিল ভবিষ্যতেও তা অটুট থাকবে। এ সময় তিনি শাবি প্রেসক্লাবকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া জেলা প্রেসক্লাবের সাথে সমন্বয় করে শাবি প্রেসক্লাব তাদের কাজের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সবসময় শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সুসম্পর্ক ছিল। বর্তমান কমিটির সদস্যরাও এ সম্পর্ক অব্যাহত রাখবে। অতীতের ন্যায় বর্তমানেও যেকোনো প্রয়োজনে জেলা প্রেসক্লাবের সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় শেষে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রেসক্লবের নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম / নোমান / ডি.আর