সুনামগঞ্জের দোয়ারাবাজারে অজ্ঞাতনামা পঞ্চাশোর্ধ এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের তিনকোয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে স্থানীয় ইউপি সদস্য তিনকোয়া বিলে ভাসমান এক অজ্ঞাত পুরুষের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই পান্না দেবসহ সঙ্গীয় ফোর্স অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল র্মগে প্রেরণ করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে কোনো পরিচয় না পাওয়ায লা-ওয়ারিশ হিসাবে লাশটি সুনামগঞ্জেই দাফন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/মাহি




