সিলেট মহানগরীর জালালাবাদ থানাধী শিবেরবাজার পুলিশ ফাঁড়ি এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সৈয়দুর রহমান নামের ওই আসামি জালালাবাদের মানসীনগর (উত্তরপাড়া) এর আব্দুর নূরের ছেলে।

সিলেট মহানগর পুলিশ জানায়, সৈয়দুর রহমান ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি। শনিবার তাকে গ্রেফতার করা হয়।


জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, সৈয়দুর রহমানের বিরুদ্ধে  জালালাবাদ থানায় মূলতবি থাকা জিআর সাজা পরোয়ানা ছিল (দায়রা নং-১১৬৭/১১, জিআর নং-৬১/১০)। পেনাল কোডের ৩৯৫ ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছিলেন আদালত।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে