হবিগঞ্জের লাখাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৩ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

 


গ্রেপ্তারকৃতরা হল, লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের শিশু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া, একই গ্রামের আবু মিয়ার ছেলে হামদু ওরফে আবু মিয়া ও মোড়াকরি গ্রামের অনিল সরকারের ছেলে নরধ সরকার।

 

রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম।

 

তিনি জানান, আসামীদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিল। তারা দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহীনির চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিল। এসময় লাখাই থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। -যোগ করেন ওসি।

 

সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/মাহি