সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার্ত ২ শত পরিবারের মধ্যে ঐতিহ্যবাহী কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের এর উদ্যোগে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।


রোববার (২৪ জুলাই) বিকেলে স্থানীয় চন্ডিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণী অনুষ্ঠানে ৯৮ ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও হোসাইন আল সালেহী পাপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৯৮ব্যাচের শিক্ষার্থী মাশার আহমেদ শাহ।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কয়েছুর রহমান ও শিক্ষক হৃষীকেশ দেব রন্টু, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু।

 

অনুষ্ঠান শুরুতে ব্যাচের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন রাজিব কান্তি দেবনাথ পুলক, মিয়া মোহাম্মদ টুটুল ও পাবেল খান। এসময় উপস্থিত ছিলেন ৯৮ ব্যাচের শিক্ষার্থী ফরিদ উদ্দিন, মঞ্জুর হোসেন, সৈয়দ জাবেদ, আল আমিন রাসেল, সুমেল আহমেদ, রুবেল ভৌমিক প্রমুখ।


বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ৯৮ ব্যাচের দেশ ও প্রবাসী সকলকে ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/জেপি