যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারী হ্যাল্থ ইনিসিয়েটিভ (বি.আর.পি.এইচ.আই) -এর গ্রাম জিপি ক্লিনিক বাংলাদেশের গ্রামীণ জনপদের সকল শ্রেণি-পেশার মানুষদের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে।
রোববার (২৪ জুলাই) গ্রাম জিপি-র আয়োজনে এবং সারেং বাড়ী ফাউন্ডেশননের সহযোগিতায় সিলেটের ওসমানীনগর উপজেলার হামতনপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
বন্যার্ত ২৫০টি পরিবারের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া পানি বিশুদ্ধকরণ বড়ি ও খাবার সেলাইন বিতরন করা হয়।
ফ্রি চেকআপ এবং ঔষধ, স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন গ্রাম জিপি-এর ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়ের।
এসময় চিকিৎসক, নার্স, গ্রাম জিপি ক্লিনিক ম্যানেজার এবং বিশিষ্ট সমাজসেবক রোটারীয়ান আক্তার আহমদ, গ্রাম জিপির কো-অর্ডিনেটর জুবেল আহমেদ, হেমন্ত সাহা, আকাশ তালুকদারসহ স্বেচ্ছাসেবক টিম সাথে ছিলেন। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ডা. দেওয়ান মোহাম্মদ ও ডা. মো. রেজাউল করিম।
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ পেয়ে বানভাসী লোকজন উপকৃত হন। মহতী উদ্যোগের জন্য চ্যারিটি সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




