হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকা থেকে স্বপন বৈষ্ণব (১৯) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 


স্বপন বৈষ্ণব কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাটুরা এলাকা গোপেন্দ্র বৈষ্ণবের ছেলে। সে শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকার আল সেফা ফার্মের কর্মচারী। 

 

হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, স্বপন বৈষ্ণব নামে ওই ফার্মেসী কর্মচারী প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষে ফার্মেসিতে ঘুমিয়ে পড়ে। সকালে তার সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে দোকানের সাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা। পরে তারা পুলিশকে বিষয়টি অবগত করে। 

 

ওসি জানান, কি কারণে স্বপন বৈষ্ণব আত্মহত্যা করেছে সে সম্পর্কে কোন কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। 

 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/জেপি