সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন। ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও ৬৫ ইস্টবেঙ্গলের ব্যবস্থাপনায় উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের ২০ পরিবারকে ২ বান্ডিল (বান) ঢেউটিন ও নগদ ১০ হাজার টাকা করে করে তুলে দেওয়া হয়।
সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় উপজেলার শেখ রাসেল শিশু পার্ক এলাকায় নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক উপস্থিত ছিলেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এসময় মেজর জেনারেল হামিদুল হক বলেন, বন্যার শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। আমার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের খোঁজখবর নিচ্ছেন এবং পাশে আছেন। আমাদের পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিন সেনাবাহিনীর পক্ষ থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির লোকজন এসে চিকিৎসাসেবা নিয়ে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/জেপি




