ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র, দিনমজুর পরিবারের মধ্যে সিলেটে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর উদ্যোগে মশারী বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ জুলাই) নগরীর দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্টে আয়োজিত মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।
কাউন্সিলর তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মির্জা দুলাল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র, অসহায় মানুষের জীবন মান উন্নয়ন ও কল্যাণে বেশি গুরুত্ব দিয়ে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় কাউন্সিলর তৌফিক বকস লিপন বন্যার্ত, বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে রান্না করা খাবার, ত্রাণ, শুকনো খাবার মশারী বিতরণ সহ বিভিন্ন মানবিক কার্যক্রম মহতী উদ্যোগ ও প্রশংসনীয়।
বক্তারা তাঁর মত সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি




