সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সালীশ ব্যক্তিত্ব ও আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব পংকি খান স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে।


সোমবার (২৫ জুলাই) আল-হেরা শপিং সিটির ব্যবসায়ীদের উদ্যোগে এ খতমে কোরআন, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়।


 
এসময় উপস্থিত ছিলেন মরহুম পংকি খানের ছোট ভাই ফিরোজ খান, শপিং সিটির ব্যবসায়ী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, আব্দুস সালাম, জহুর আলী মেম্বার, মিজানুর রহমান মিজান, নোয়াব আলী, মনোয়ার হোসেন মুন্না, রাসেল আহমদ, শাহীন মিয়া, তারেক আহমদ খজির, হাবিব মিয়া, নজরুল ইসলাম, জামাল আহমদ, ফয়ছল মিয়া, সামাদ সরকার, বাবলু মিয়া, আনোয়ার আলী, স্বপন মিয়া, একলিম মিয়া প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/জেপি