শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনের সড়কে বৃষ্টিতে ভিজে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষার্থীরা বুলবুল নিহতের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন।

তাদের দাবিগুলো হল- বুলবুল নিহতের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা খুঁজে বের করতে হবে; আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে; নিহত বুলবুলের পরিবারের পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিতে হবে; ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করে বুলবুলকে যে স্থানে ছুরিকাঘাত করা হয়েছে সেখানে তার স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমি/ইআ




