সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী জঙ্গীনুর মিয়া। সোমবার (২৫ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে কমিটি গঠন উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ভবেরবাজারের সুমাইয়া টেলিকমের পরিচালক ব্যবসায়ী জঙ্গীনুর মিয়াকে সভাপতি নির্বাচিত করা হয়। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি ওয়ারিছ মিয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সন্টু আচার্য্যের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।


এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন আহমদ, বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইউনুস মিয়া, সমাজসেবক সিদ্দেক আহমদ, আলফু মিয়া, বিদায়ী কমিটির সহ-সভাপতি হেলাল আহমদ, সমাজসেবক সজ্জাদুল হোসেন, নব গঠিত কমিটির শিক্ষনুরাগী সদস্য ইমদাদুল হোসেন, মহিলা শিক্ষানুরাগী সদস্য রিনা বেগম প্রমুখ।

নব নির্বাচিত সভাপতি জঙ্গীনুর মিয়া বিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিকসহ সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সম্মানিত অভিভাবক ও এলাকাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

ব্যবসায়ী জঙ্গীনুর মিয়া ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অভিনন্দন জানান।  

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ