বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক ১১৫ জন নতুন লাইফ মেম্বারকে সংবর্ধনা ও হাসপাতালের সেবা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ফান্ড্রাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি বেঙ্কুইটিং হল-এ গত (১৭ জুলাই) এই সংবর্ধনা সভা ও ফান্ড্রাইজিং অনুষ্ঠান আয়োজন করা হয়।
জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খানের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে ১১৫ জন নতুন লাইফ মেম্বারকে হাসপাতাল কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সময় হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভাপতি সামসুদ্দিন খান, সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, হাসপাতালের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় এমপি স্টিপেন টীম, চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদুসসহ অন্যান্য অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, তিনি জানান যে, বাঙ্গালী কমিউনিটির মানুষজনকে উদ্বুদ্ধ করার জন্যে প্রতি বছর এই ধরনের লাইফ মেম্বার এওয়ার্ড অনুষ্ঠান হাসপাতাল কর্তৃক আয়োজিত হয়ে আসছে। এর মাধ্যমে নতুন লাইফ মেম্বারগনকে বরণের পাশাপাশি হাসপাতালের দাতা ও লাইফ মেম্বার হতে আগ্রহী সকলকে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সাথে যুক্ত হওয়ার আহবান ব্যক্ত করা হয়।
হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভাপতি সামসুদ্দিন খান তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে এই হাসপাতালের সহযোগিতায় এগিয়ে আসার উদাত্ত আহবান ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা এই মানবিক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি, পর্যায়ক্রমে নতুন প্রজন্মকে এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে যুক্ত হয়ে আরো এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে আগত অথিতি ও নতুন লাইফ মেম্বারবৃন্দ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রমে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা মনে করেন এই প্রতিষ্ঠান শুধু বিয়ানীবাজার তথা সিলেট নয়, গোটা দেশের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
সবশেষে, মিডিয়া ব্যক্তিত্ব আজমাল মাসরুরের সঞ্চালনায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ফাউন্ড্রাইজিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত অনেকেই হাসপাতালের ট্রাস্টি ও লাইফ মেম্বার হওয়ার অধীর আগ্রহ প্রকাশ করেন।
সিলেটভিউ২৪ডটকম/ওআর/ইআ




