শান্তিগঞ্জে বন্যার্ত কৃষকদের মাঝে বীজধান বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে বীজ বিতরণে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) কৃষিবিদ মোশাররফ হোসেন খান।  



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত পরিচালক( ডিএই) এসএম নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত পরিচালক(ডিএই) এটিএম ইউনুস মিয়া প্রমুখ৷ এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নূর, আবুল কালাম আযাদ, অলক চন্দ্র দাসসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/এসকে/ইআ