সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে রেজুয়ান আলী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই যুবককে।



জানা যায়, গত ১৭ জুন ভয়াবহ বন্যার কবলে পড়ে জগন্নাথপুর উপজেলা। এমন ভয়াবহ দুর্যোগে অভিযুক্ত ও ভিকটিমের পরিবার শ্রীরামসি গ্রামের এক প্রবাসীর বাড়িতে আশ্রয় নেন। আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় ২৪ জুন অভিযুক্ত যুবক ওই শিশুকে মেরে ফেলার ভয় দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে বলাৎকার করে। ৫ জুলাই শিশুর মা বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন।


গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশে গত সোমবার মামলাটি থানায় রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/জেপি