সিলেট জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৭ জুলাই বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি পুনর্গঠনের অনুমোদন দেন।

 


কমিটির চেয়ারম্যান হলেন- সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান ও সদস্য সচিব হিসেবে রয়েছেন মোটরযান পরিদর্শক বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক (ইঞ্জিন)।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিলেট জেলা পুলিশ সুপার, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী/উপ বিভাগীয় প্রকৌশলী, সিলেট সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রতিনিধি, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্স লিপন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, যাত্রীবাহী সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধি হিসেবে সিলেট-জকিগঞ্জ মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.আবুল কালাম, মালবাহী সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধি হিসেবে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গােলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি (যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি) হাজী ময়নুল ইসলাম ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি (মালবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি) আবু সরকার।


সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৭ ধারার প্রদত্ত ক্ষমতাবলে উল্লেলহিত ব্যক্তিবর্গের সমন্বয়ে সিলেট জেলার যাত্রী ও পণ্য পরিবহন কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

এছাড়াও এ কমিটি সড়ক পরিবহন আইন, ২০১৮-তে বর্ণিত এবং সময়ে সময়ে সরকারি প্রজ্ঞাপন দ্বারা অর্পিত দায়িত্ব পালন ও বিধিবদ্ধ ক্ষমতা প্রয়ােগ করবেন।

 

এ কমিটির বেসরকারি সদস্যদের কার্যকাল দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ০২ (দুই) বছর পর্যন্ত বহাল থাকবে। গঠিত কমিটিকে প্রতি ৩ (তিন) মাসে কমপক্ষে একবার সভা করে তার কার্যবিবরণী চেয়ারম্যান, বিআরটিএ বরাবর প্রেরণ করার নির্দেশনা রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-২৭