ছাতকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্য প্রকাশ করায় উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী ছামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর আজ বুধবার সকালে আদালতে পাঠিয়েছে ছাতক থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান রাসেল।
এর আগে ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীর বাদী হয়ে ছামীর বিরুদ্ধে ছাতক থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং জিআর-১১৮) দায়ের করেন।
এমদাদুর রহমান ছামী উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আশরাফুর রহমান চৌধুরীর ছেলে।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুব/আরআই-কে




