রেজুয়ান আলী

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে রেজুয়ান আলী (২০) নামের এক লম্পট  যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


 মঙ্গলবার সকালে অভিযুক্তকে উপজেলার মিরপুর ইউনিয়নের সিরামিসি  গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।



পুুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ জুন এ উপজেলা প্লাবিত হলে, অভিযুক্ত ও ভিকটিমের পরিবার সিরামিসি  গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে আশ্রয় নেন। সেখানে ২৪ জুন অভিযুক্ত যুবক ওই শিশুকে মেরে ফেলার ভয় দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে বলাৎকার করে। 


ঘটনাটি উল্লেখ্য করে শিশুটির মা বাদী হয়ে ৫ জুলাই সুনামগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযাগ দায়ের করেন। 


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মিজানুর রহমান  বলেন, আদালতের নির্দেশে গত সোমবার মামলাটি থানায় রুজু করা হয়। মঙ্গলবার আসামীকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

সিলেটভিউ২৪ডটকম/সাহাসু/ইআ