সুনামগঞ্জের শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ওসি খালেদ চৌধুরী, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম।
আরও বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / কবির / জেপি




