নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::  মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দিনব্যাপি ‘কোভিড-১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপন যোগাযোগ ও জনসচেতনতা জোরদার করণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রামেন্দ্র সিংহ।

সিনিয়র সাংবাদিক আব্দুর রব ও হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ভিলেজ সোস্যাল ডেভলপমেন্ট অর্গেনাইজেশনের নির্বাহী পরিচালক এমএএইচ সাহীন। 


মতবিনিময় সভায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ভিএসডিও’র জেলা সমন্বয়কারী রোকশান আরা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক রিয়াজুল ইমলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক লিটন শরীফ, ইউপি সদস্যা রহিমা বেগম, ইউপি সদস্যা মনিয়া বেগম, সহকারি শিক্ষক ফয়সল আহমদ, সাংবাদিক মিজানুর রহমান, জালাল আহমদ, তপন কুমার দাস, এ.জে লাভলু প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু