সনাতন ধর্মের প্রাণপুরুষ পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সাধারণ সভা মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টায় মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারি বাবার মন্দির ও আশ্রমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক শ্রী বিনীত কুমার চক্রবর্তী। সদস্য সচিব সুব্রত দেব এর পরিচালনায় সভায় সিলেটের সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নগরীর বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সনাতন ধর্মাবলম্বী উপস্থিতি সকলের সর্বসম্মতিক্রমে এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য কে আহবায়ক ও জগদীশ চন্দ্র দাস কে সদস্য সচিব করে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট ১৪২৯ বাংলার কমিটি গঠন করা হয়। সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে জন্মাষ্টমী উৎসব পালনের জন্য সিন্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন উপকমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার রাত ৮টায় পরবর্তী সভা আহবান করা হয়। সার্বজনীন জন্মাষ্টমী উৎসব ১৮ আগষ্ট অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




