সিলেটের জৈন্তাপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ফিড, ঔষধ এবং স্যালাইন বিতরণ করা হয় ৷


বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জৈন্তাপুরের আয়োজনে উপজেলার বন্যা ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে গো-খাদ্য বিতরণ করেন ৷ 



এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলোন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবু জাহের ও মো. জহিরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, অফিস সহকারী পকজ দে লিয়ন প্রমুখ ৷  


পরে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৩ জন কৃষকদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয় ৷ অপরদিক গেল সপ্তাহে এলডিডিপি সহায়তায় ১৪৩ জন কৃষক এবং ইসলামী রিলিফ এর সহায়তায় ৮৪ জন কৃষকদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে ৷ চলতি সপ্তাহে আরও কৃষকদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হবে ৷ এছাড়া এনএডিপি ও এলডিডিপির মাধ্যমে ইউনিয়ন পরিষদে সপ্তাহে তিন দিন করে কৃষকদের পালিত প্রাণী সেবা প্রদান করা হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা ৷ 

সিলেটভিউ২৪ডটকম/মোরেকসা/ইআ