সিলেটে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মহানগর স্বেচ্ছাসবেক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের (৪৩)-সহ দুজনকে র্যাব-৯ ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে দরগাহ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আবু তাহের নগরীর পূর্ব পীরমহল্লা এলাকার নাজিম উদ্দিন আক্তারের ছেলে। অপর আটক মো. বেলায়েত হোসেন নগরীর রাজারগল্লি এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে। আটককালে তাদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব-পুলিশ।
পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




