দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইলস্হ হযরত আবু দৌলত শাহ জাকারিয়া র.মডেল মাদরাসার ভুমিদাতা ও আজীবন দাতা সদস্য মোছা. সানোয়ারা খানম চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর মদরাসা হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হযরত আবু দৌলত শাহ জাকারিয়া র.মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির এর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ।
উপস্থিত ছিলেন মরহুমার পুত্র, মাদরাসার প্রতিষ্ঠাতা ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর ডিএমডি বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কামরুজ্জামান খান ফয়ছল, লালাবাজার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোহিত।
মাহফিলে মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮




