স্কলার্সহোম মেজরটিলা কলেজ-এ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 


বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষিকা সুস্মিতা শাওনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

 

স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের (প্রধান) প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “শিক্ষার সাথে কো-কারিকুলার অ্যাকটিভিটিস খুবই গুরুত্বপূর্ণ। এই দুয়ের সম্মিলনেই আসে শিক্ষার্থীদের প্রকৃত সফলতা। বিশ্বায়নের পৃথিবীতে এগিয়ে থাকতে ও মনোজাগতিক হীনম্মণ্যবোধ কাটিয়ে উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে সংস্কৃতি চর্চা আবশ্যক। সংস্কৃতি জাতির সমৃদ্ধির নিয়ামক, স্কলার্সহোম মেজর টিলা কলেজ তার ছাত্র-ছাত্রীদের মার্জিত সংস্কৃতবান ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সদা তৎপর।”

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে প্রধান অতিথি অধ্যক্ষ ৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তারপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র-নজরুল-আধুনিক/ফোক সঙ্গীতের পাশাপাশি মঞ্চস্থ হয় একক অভিনয় ও একক নৃত্যের মতো মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠান শেষে বিজয়ীদের সাথে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২