সিলেটে বন্যার্তদের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এবার সিলেটের সীমান্ত এলাকায় বন্যার্গতদের মাঝে এ সহায়তা প্রদান চলছে বিজিবি’র।
এক বিজ্ঞপ্তি বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দুর্গতদের সহায়তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের দমদমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের ১শ জনকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
বিজিবি’র এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




