বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়ন সোনারহাট বিওপি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যা দূর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার (২৯ জুলাই) উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সুলতানপুর নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তার ধারাবাহিকতায় সিলেটে এ ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
 
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ