বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট মহানগর শাখার আহবায়ক ও ১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মাতা মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

 


তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট মহানগর শাখার আহবায়ক ও ১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মাতা মনোয়ারা বেগম শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৫ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১