‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে উদযাপিত সিলেটে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টায় সাগর দীঘির মৎস্য ভবম প্রশিক্ষণ মিলনায়তনে সিলেটের জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক আল মিনান নূর।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন সিনিয়র সহকারী কর্মকর্তা মো. আরিফ হোসেন।
আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেলাল আহমদ, গীতা পাঠ করেন মৎস্য চাষ প্রকৌশলী অরুন বরুন সরকার।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬




