সুনামগঞ্জের দোয়ারাবাজারে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

 


শুক্রবার বিকালে উপজেলার চকবাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

হাবিব মির্জার সঞ্চালনায় ও মকবুল হোসেন ভান্ডারির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল কাদির, সিকান্দর আহমদ, আব্দুল মতিন, এ আর খোকন, শাহ আলম, ফজল করিম, মজিবুল হক, আবুল কাশেম, মোসলেম মিয়া, আব্দুর রহিম প্রমুখ।

 

বক্তারা বলেন, চকবাজার এলাকায় ভূমিদস্যু নুরুল ইসলাম একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার শান্তিপ্রিয় লোকজনকে অযথা হয়রানি করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় চক বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করছে।কথিত নুরুল ইসলাম এলাকায় ভূমিদস্যু ও মামলাবাজ হিসেবে পরিচিত। এছাড়া বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে অনেকের জমি জবরদখলের অপচেষ্টায় তৎপর রয়েছে।

 

পরিশেষে ভূমিখেকো নুরুল ইসলামের মিথ্যা মামলায় অযথা হয়রানি ও জবরদখল থেকে নিরীহ এলাকাবাসীকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বক্তারা।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২০