নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা ও চৌশতপুর গ্রামের রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

 


জানা যায়,  শুক্রবার (২৯ জুলাই) নবীগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হালিতলা ও চৌশতপুর গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি হালিতলা ও চৌশতপুর রাস্তা কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ভোধন করেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, নবীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উমেদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছুরাব উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহেদ চৌধুরী, নবীগঞ্জ পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল তালুকদার, সদর ইউনিয়নের ইউপি সদস্য আবিদা বেগমসহ এলাকার গনমান্য প্রবীণ ব্যক্তিত্ব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ প্রমুখ নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/সবদা/ইআ