বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে বন্যা দুর্গত সীমান্ত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ৩টি স্পটে ১৫৫ জন করে ৬২০ উপকারভোগিদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যে তিন স্পটে খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি তা হল- সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জৈন্তাপুর ইউনিয়নের কাঠালবাড়ী এলাকা, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ছাতক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ফকিরটিলা ও একই জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজিরপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাট।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি




