বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেটের বিশ্বনাথ পৌর শাখার কমিটি গঠনের লক্ষ্যে শনিবার বিকেলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৌর শহরের নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, পৌর আওয়ামী লীগের আহবায়ক আবদুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, কার্যনির্বাহী সদস্য রফিক হাসান, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুণ বিভু, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাজু আহমদ, গীতা পাঠ করেন শ্রমিক লীগ নেতা অজিত দেব ও স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শংকর জ্যোতি দে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৩




