সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সদ্য প্রয়াত সভাপতি পংকি খান স্মরণে নাগরিক শোকসভা রবিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, উপদেস্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
শোকসভা সফলে জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৪




