‘আলহেরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’র উদ্যোগে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ চিন্তামনি গ্রামের হত দরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে ওসমানীনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমানের চিন্তামনিস্থ বাড়িতে চিন্তামনি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী।
উপস্থিত ছিলেন- সংগঠনের বাংলাদেশ কমিটির সভাপতি ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কোষাধ্যক্ষ শাহ উবায়দুল হক, রোটারিয়ান শাহ জামাল আহমদ, হেলাল আহমদ, ফখরুল হাসনাত চৌধুরী, আব্দুল হান্নান, ছিদ্দেক আলী, সাহিন মিয়া, আব্দুল হাদি মুক্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এদিকে শনিবার ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে আলহেরা ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনায় এডামস এর অর্থায়নে বিদেশ ফাউন্ডেশনের উদ্দোগে বন্যার্তদের মধ্যে ২০০ পরিবারের মধ্যে এবং বুরুগা ইউনিয়নে ১২০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বুরুঙ্গা ইউনিয়ন এর সমাজসেবী আতাউর রহমান চৌধুরী ও আল হেরা ইন্টারনেশনার এর বাংলাদেশ কমিটির সভাপতি, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কোষাধ্যক্ষ শাহ উবায়দুল হক ও বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।
সাদীপুর ইউনিয়নে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমেদ মুসা ভিপি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান সহ আল হেরা ইন্টারনেশনাল এর সদস্যবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০




