সুনামগঞ্জের দোয়ারাবাজারে গোয়ারাই ব্রিজের মুথে ভাঙন ও গর্ত ভরাট কিংবা বেইলি ব্রিজ নির্মাণ না করায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের লাখো মানুষ। বন্ধ রয়েছে পরিবহণ ব্যবস্থা। ফলে শিক্ষার্থী, চাকুরিজীবী ও ব্যবসায়ীসহ সেকল পেশার লোকজনের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ ও অসন্তোষ।

 


সাম্প্রতিক ভয়াবহ  বন্যায় সৃষ্ট ভাঙ্গনের ফলে মাসাধিককাল পূর্ব থেকে পার্ম্ববর্তী শিল্পনগরী ছাতক ও বিভাগীয় শহর সিলেটের সাথে উপজেলার পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়নের লাখো মানুষ পড়েছেন চরম দূর্ভোগে।

 

অপরদিকে পরিবহন সমস্যায় স্থানীয় হাট-বাজারে  নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যে বিপর্যস্ত হয়ে পড়েছেন বিশেষত বন্যাপীড়িত পরিবারগুলো।

 

শ্রীপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, গোয়ারাই খালের ব্রিজের মুখ সাম্প্রতিক বন্যার তোড়ে ভেঙে যাওয়ায় ব্যবসায়ীরা মালামাল পরিবহনে যেমন অন্তহীন ভোগান্তি পোহাচ্ছেন।

 

অপরদিকে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নিত্যনৈমত্তিক বিভিন্ন কর্মকান্ডে নেমে এসছে অসহনীয় চরম দূর্ভোগ। শুধুমাত্র বিশেষ প্রয়োজনে অধিক ভাড়া গুনে জীবনের ঝুঁকি মাথায় নিয়ে নদীপথে যাতায়াত করছেন এলাকার লোকজন।

 

মঙ্গলপুর বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি বদরুল ইসলাম জানান, শিল্পনগরী ছাতক হয়ে বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে উপজেলার দোহালিয়া ও পান্ডারগাঁও ইউনিয়নবাসীর একমাত্র ভরসা গোয়ারাই সড়ক। এমতাবস্থায় গোয়ারাই ব্রিজের মুখে জরুরি ভিত্তিতে একটি বেইলি ব্রিজ নির্মানে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমানের সুদৃষ্টি কামনা করছেন তিনি।

 

দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকতা মনছুরুল হক জানান, বন্যায় গর্ত হওয়া ব্রিজটির প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে, বরাদ্দে এখনো আসেনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও স্ংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২১