সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী সঞ্জয় পাশী জয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সহসম্পাদক ঘোষণা করা হয়।
সঞ্জয় পাশী জয় এমসি কলেজে মাস্টার্স অধ্যয়নরত। এরআগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি




