ফেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট (এফআইভিডিবি) এর বাস্তবায়নে ও ক্রিস্চিয়ান এইডের সহায়তায় জৈন্তাপুর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে ক্রিস্চিয়ান এইডের সিনিয়র কো-অর্ডিনেটর ফখরুল ইসমাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সালাউদ্দিন, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো. তৈয়ব আলী।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু বকর, দিপংকর দে, শামীম আহমদ, আবুল কালাম আজাদ ও মহসিন আলম মোমিন প্রমূখ।
ফেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট (এফআইভিডিবি) এর বাস্তবায়নে ও ক্রিস্চিয়ান এইডের সহায়তায় জৈন্তাপুর উপজেলার ৩টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়িত হয়। তার মধ্যে ফতেহপুর ইউনিয়ন ৩৪৬ জন, চারিকাটা ইউনিয়নে ৩৩৮ জন, নিজপাট ইউনিয়নে ৩৩৬ জনকে ৪ হাজার ৫শত টাকা করে প্রদান করেন।
এছাড়া তিনটি ইউনিয়নে ৪৫০ জনকে হাইজিন কীট ও ২৮২ জনকে সবিজ বীজ প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৯




