বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মানুষকে মানবতার শিক্ষা দেন। আপনার সন্তানকে  শিক্ষা দিবেন যে শিক্ষা সমাজকে আলোকিত করে, যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন।

 


তিনি আরো বলেন, যুব বয়সে আল্লাহ তায়ালাহার কাছে ইবাদ কবুল হয়। দ্বীনি শিক্ষাকে কাজে লাগে হলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

সোমবার দুপুরে তেতলী ইউনিয়নের পূর্ব লক্ষীপুরস্ত তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা সিলেটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

ভুরকি হাবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হাফিজ আব্দুস শহিদ (বড় হজুর)এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচীব মুফতি মাওলানা একেএম মনোওর আলী, মাওলানা ছারওয়ারে জাহান, মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী, সোবহানীঘাট কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা নজির আহমদ হেলাল, মাওলানা মর্তুজ আলী আমানতপুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিউর রহমান, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, হাফিজ আব্দুল আজিজ, মাওলানা নুরুল হুদা শামীম মাওলানা হাফিজ আব্দুর রব।

 

উপস্থিত ছিলেন- মুরব্বি এরশাদ আলী, আলতাফুর রহমান, দেলওয়ার হুসেইন।হুসিয়ার আলী, মকলিছ য়িয়া, ফজলুর রহমান, সুনু মিয়া,রুহেল আহমদ, দুলাল আহমদ, আব্দুল মালিক, রাজুল ইসলাম, তরুণ উক্তোতা ক্রিকেটার ইমরান আলী এনাম, জায়েদ জহির আলী, শুকুর আলী, মুমিন আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬