সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭ ওযার্ডের পাঠানপাড়াস্থ কিশলয় কিন্ডারগার্টেনের দুই বছরের নতুন ম্যানেজিং কমিটি সোমবার (১ আগস্ট) গঠন করা হয়েছে। 

কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি মো. ছয়েফ খান, সদস্যসচিব আহমদ শমশের সিরাজ, অভিভাবক সদস্য মো. আল-আমীন খান ইবন,  মো. ফখরুল আলম তালুকদার, ভানু দাস ও মো. পারভেজ আহমদ, মহিলা অভিভাবক সদস্য সুমনা আক্তার, শিক্ষক প্রতিনিধি সালমা বেগম, তাহনিয়া খানম ও প্রিতেশ তালুকদার, শিক্ষানুরাগী সদস্য  মাওলানা মো. আব্দুল কাইয়ূম এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. আনোয়ার পারভেজ জাহাঙ্গীর।



সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর