শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামগঞ্জ জেলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান সুনামগঞ্জের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে সাহেরীন আহমদ চৌধুরী মিশুক ও সাধারণ সম্পাদক হিসেবে তারেফ রহমান জেমকে মনোনীত করা হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দিলোয়ার হোসেন সুমন ও মাহবুবুল আলম মাহি, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার ও রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরীফ সোহাগ, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক ফিরোজ আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মমদুহা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ বিন আকিল, ক্রীড়া সম্পাদক শাহ সুলতান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফামিয়া আক্তার তমা, সদস্য হাসান মোর্শেদ চৌধুরী অমিত, রবিউল ইসলাম, মোজাম্মেল হাসান জিকু, স্বপন তালুকদার, ফাহমিদা জেনি, রুলেন বৈষ্ণব, জহুরা সেবি ও শেফালী আক্তার। 

উল্লেখ্য যে-  শোকের মাসকে সম্মান জানিয়ে কমিটি কোনধরনের আড়ম্বরপূর্ণ আয়োজন ও আনন্দ প্রকাশে সাময়িক বিরত থাকছে। মূলত ২০১২ সালের ৮ আগস্ট থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি