শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'শেরপুর স্টুডেন্টস্ এসোসিয়েশন'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 


শনিবার (৬ আগস্ট) দুপুরে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

নতুন কমিটিতে অর্থনীতি বিভাগের চতুর্ষ বর্ষের শিক্ষার্থী আরমান সাঈদকে সভাপতি এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আরেফিন ইমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সুমন মিয়া, সহ সভাপতি নাঈম সরকার, আশরাফুল ইসলাম শরীফ ও মেহেদী হাসান মিম, যুগ্ম সাধারণ সম্পাদক নেসার উদ্দিন নান্নু ও হোসনে আরা শৈলী, সহ সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক দুর্জয় সরকার তীর্থ, সহ সাংগঠনিক সম্পাদক তীর্থ চন্দ্র দাস ও মো.  ইরতেজাউর রহমান অর্নব।

 

কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সহ কোষাধ্যক্ষ তাসনিমুল হাসান সিয়াম ও সিনথিয়া, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা শিপু, সহ সাংস্কৃতিক সম্পাদক মিনহা জাহান মুক্তা ও ইকরামুল, দপ্তর সম্পাদক রবিন, সহ দপ্তর সম্পাদক নাফিজ ও রুবেল।

 

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. খোকন মিয়া, মো. সোহানুর ইসলাম, মো. আবদুল্লাহ, মিষ্টি, কনিকা, সাদিয়া আনজুম অর্নি, মো. শাকিল খান আরবি, আনিসুর রহমান, রুবাইয়া নাসরিন, মাহফুজ আনাম রিয়াদ ও সাদি।

 


সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-১৩