হবিগঞ্জেরের মাধবপুরে বিছমিল্লাহ ব্রয়লার হাউজের স্বত্তাধিকারী ছায়েদ খাঁনের ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ড্রাইভার আউয়াল মিয়া পলাতকের অভিযোগ পাওয়া গেছে।

 


অভিযোগে বলা হয়েছে- ৫ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ ব্রয়লার হাউজের ক্যান্টার ৬ চাকা বিশিষ্ট মুরগীর গাড়ি নিয়ে বিজয়নগর উপজেলার চম্পকনগর চতুরপুর এলাকা থেকে মুরগী ক্রয় করার জন্য ড্রাইভার আউয়ালের কাছে ৫ লাখ ২০ হাজার টাকা বুঝিয়ে দেয়া হয়। গাড়িতে প্রতিষ্ঠাের স্টাফ কাউসার মিয়া, মোশারফ মিয়া, হৃদয় মিয়া ও জাকির হোসেন ছিল।

 

সাতবর্গ ইসলামিয়া ফিলিং স্টেশন থেকে ডিজেল নেয়ার পর ড্রাইভার আউয়াল মিয়া প্রস্রাব করার কথা বলে টাকার ব্যাগ নিয়ে নেমে যায়। ৫ মিনিট অপেক্ষা করার পর স্টাফদের মাঝ থেকে একজন ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।

 

বিছমিল্লাহ ব্রয়লার হাউজের স্বত্তাধিকারী ছায়েদ খাঁন জানান, ঘটনা ঘটার পর সে আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান খুরশেদ ও ওয়ার্ডের মেম্বার কে জানান এবং থানায় অভিযোগ করেন।

 

ড্রাইভার আউয়াল মিয়া উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের গেন্দু মিয়ার ছেলে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১৪