সাবেক নৌবাহিনী প্রধান, যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর নগরীর আম্বরখানা সংলগ্ন একটি মাদরাসার ইয়াতিম খানায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে খতমে কুরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সিলেটের কৃতি সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর মরহুম মাহবুব আলী খানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, আমির হোসেন, মুকুল আহমদ মুর্শেদ, সৈয়দ সাফেক মাহবুব, শামীম মজুমদার, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, আখতার রশীদ চৌধুরী, আবুল কালাম, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, আবু হেনা, মো. মানিক মিয়া, মখলিছ খান, মনির হোসেন, ফজলুর রহমান, মফিজুর রহমান জুবেদ, ছানাউল হক ছানা, রফিকুল ইসলাম রফিক, মানিক মিয়া হানিফুর রহমান হানু দিদারুল ইসলাম দিদার, মাহবুব আহমদ চৌধুরী, মিজানুর রহমান পাবেল ও সাবেক ছাত্রনেতা মুতালিব পাশা প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




