সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
সিলেট সদর উপজেলার শাহপরান (রহ.) মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটককৃত লেচু খান (৫৫)।সে সিলেট জেলার শাহপরান (রহ.) থানার শাহপরান (রহ.) মাজার সংলগ্ন ইসলামাবাদ এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দ পুলিশ শাহপরান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাজার সংলগ্ন ফিরোজ মিয়ার খাদিম কমপ্লেক্স দোকানের সামনে থেকে লেচু মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় লেচু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




